বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাজিপুর উপজেলা ছাত্রলীগের ৫ নেতা বহিস্কার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ারকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৫ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপ স্কুলবিষয়ক সম্পাদক মনির হোসেন ও গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা জানান, ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে অব্যাহতি প্রাপ্তদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। কিন্তু তারা সেই কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়নি।

জেলা ছাত্রলীগের ছয় নেতার সমন্বয়ে একটি তদন্ত কমিটি তদন্ত শেষে জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর রিপোর্ট জমা দেয়া হয়। তদন্তে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৫জন নেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিস্কার করে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারী পূর্বশক্রতার জের ধরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে নিজ গ্রাম গান্ধাইলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দু’পায়ের নিচের অংশে জখম করা হয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙ্গে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com