মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে : গয়েশ্বর

  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি অবিরাম সংগ্রাম করে আসছে।

তিনি বলেন, দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে। দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত টাকা বিদেশে পাচার করে সরকার এখন জনগণের পকেট কেটে বিদ্যুৎখাকে ভর্তুকি দিচ্ছে।

গয়েশ্বর বলেন ‘আপনাদের চুরি করা টাকার ক্ষতিপূরণের দায়িত্ব জনগণের নয়। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে। অবিলম্বে এ দু’টির দামসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান। মানুষের আয় কমছে, ব্যয় বাড়ছে। একের পর এক শিল্প কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা বেকার হচ্ছে। দিন মজুররা কাজ পাচ্ছে না। দেশটা জাহান্নামে যাবে এজন্য যুদ্ধ করি নাই।’ 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য অসহনীয় বৃদ্ধির প্রতিবাদে বুধবার (২ মার্চ) গাজীপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সদস্য সাখাওয়াৎ হোসেন সবুজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, গাজীপুর সদর উপজেলা বিএনপির  আহ্বায়ক আবু তাহের মুসল্লী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. হেলাল উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, জেলা মহিলা দলের আহবায়ক ফেরদৌসী বেগম, শ্রমিক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com