বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর জেলা বার নির্বাচনে সভাপতিসহ ১৭ পদে আওয়ামী লীগ জয়ী

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৯৪ দেখা হয়েছে
সভাপতি

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সুদীপ কুমার চক্রবর্তী সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো: মনজুর মোর্শেদ প্রিন্স সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।  

নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতিসহ ১৭টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীতরা এবং সাধারণ সম্পাদকসহ ৫ পদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীতরা নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার (৪ মার্চ) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: কফিল উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি সুদীপ কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মো: কাসেদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো: বারীউল ছিদ্দিক, কোষাধ্যক্ষ মীর মো: শাহনূর কবির জুয়েল, লাইব্রেরি সম্পাদক গোলাম রাব্বি, অডিটর আর এ রোমান মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান খান ঝুমুর, ক্রীড়া সম্পাদক রাজীব আহাম্মেদ রাসেল, মহিলা সম্পাদিকা কাকলী সুলতানা রুমা। এ পরিষদ থেকে নির্বাচিত সদস্যরা হলেন, আহসান হাবীব দুলাল, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ দোলোয়ার হোসেন, নাজমুল হোসেন বুলবুল, মো: নাসির উদ্দিন দর্জী লিটন, শহিদুল ইসলাম জনি, সনিয়া শারমিন যূথী সরকার, হাবিবুর রহমান হাবিব।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক মো: মনজুর মোর্শেদ প্রিন্স, সহ-সভাপতি কে এম হাফিজুর রহমান, সদস্য আফরোজা আক্তার মুন্নি, মো: শাহ আলম ও সজীব মোল্লা বিজয়ী হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com