বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই বিএনপি নির্বাচনে যাবে: আমান

  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের  উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, আন্দোলনের মাধ্যমে নির্দলীয়  তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। সরকার হিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেনা।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আমান বলেন, সরকার নির্বাচন ও জনগণকে ভয় পায়। তাই শেখ হাসিনাকে আর ভোটবিহীন সরকার গঠন করতে দেওয়া হবেনা। এ নীলনকশা আর বাস্তবায়ন করতে দেবে না জনগণ।

আমান উল্লাহ আমান শনিবার বিকালে বগুড়ার গাবতলীর তরফসরতাজ মাদ্রাসা মাঠে গাবতলী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

গাবতলী পৌর বিএনপির আহবায়ক ডা. ছাবেদ আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহ্বায়ক  রেজাউল করিম বাদশা, সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, গাবতলীয় পৌর মেয়র সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্বোধন করেন, আমান উল্লাহ আমান।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে কাইদুজ্জোহা টিপু গাবতলী পৌর বিএনপির সভাপতি ও আবদুর রহিম পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com