বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ অডিটোরিয়ামে বুধবার বিকালে ছাত্রলীগের বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রাব্বী স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, শাহ সুলতান কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, সহসভাপতি ইমন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন, শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জিআর নাহিদ, উত্তম কুমার, অমিত পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ, মৃদুল সরকার, সাংগঠনিক সম্পাদক আমিনুল শুভ, ছাত্রনেতা রকি, রাসেল, শিপন প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রদের অধিকারে আদায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ছাত্রলীগের নেতাকর্মীরা এদেশের ইতিহাসের সকল সংগ্রামের সাথে জড়িত।
১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতধরে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ছাত্রলীগ। এখন এই ছাত্রলীগ মমতাময়ী নেত্রী শেখ হাসিনার ছায়াতলে থেকে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে। তারা আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।