বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে পিস্তলসহ ৪ ডাকাত ও গাঁজাসহ ৩ নারী গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পৃথক দুটি অভিযানে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি ও বিদেশী পিস্তলসহ আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত মধ্যরাতে গাছা বসুরা  এলাকার স্বপ্নকানন সুপার মার্কেটের সামনে থেকে আন্তঃজলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে পুলিশ।

তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি চাপাতি, ২টি তালা কাটার যন্ত্র, ০৩টি লোহার রড, ১টি লোহার পাইপ, একখণ্ড রশি, গাড়ির নকল নেমপ্লেট ২টি, বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে গাছা দক্ষিন খাইলকৈর এলাকার ফারজানা আফরোজের ৫ তলা বিল্ডিং থেকে ২২ কেজি ৮৪ গ্রাম মাদকসহ ৩ নারী মাদক কারবারি কে আটক করে পুলিশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com