শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুংফু প্রতিযোগিতায় ডাবল গোল্ড অর্জন করেছে রাঙ্গামাটি মেয়ে তাসমিম তাব্বাসুম

  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির ড্রাগন মার্শাল আর্ট সেন্টার কক্সবাজার জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতা ২০২২ ইং অংশগ্রহণ করে ট্রেডিশনাল কুংফু (জীবজন্তু স্টাইল) ও সানদা (সরাসরি মারামারি) ৪০ কেজি ক্যাটাগরীতে ডাবল গোল্ড অর্জন করেছে রাঙ্গামাটি মেয়ে ৫ম শ্রেনীর ছাত্রী তাসমিম তাব্বাসুম (নিশাত)।

রবিবার (৩ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের উদ্যোগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকবৃন্দরা।

রাঙ্গামাটি ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান (রানা), ড্রাগন মার্শাল আট সেন্টারের উপদেষ্টা  আব্দুল গাফ্ফার মুন্নাসহ কক্সবাজার জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা।

সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (রানা) জানান, তার নেতৃত্বে কক্সবাজার জাতীয় তাইছি কুংফু প্রতিযোগিতায় রাঙ্গামাটি ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের ৭ সদস্য টিম ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ২জন মেয়ে, ৪জন ছেলে, ২টি ইভেন্টে অংশগ্রহণ করে ডাবল গোল্ডসহ ৫টি সম্মান জনক পদক রাঙ্গামাটিবাসীকে উপহার দেয় যা দেশের জন্য গর্বের বিষয়।

এর মধ্যে ট্রেডিশনাল কুংফু (জীবজন্তু স্টাইল) ও সানদা (সরাসরি মারামারি) ৪০ কেজি ক্যাটাগরীতে ডাবল গোল্ড অর্জন করেছে রাঙ্গামাটি মেয়ে ৫ম শ্রেনীর ছাত্রী তাসমিম তাব্বাসুম (নিশাত), ৮০ কেজি ক্যাটাগরিতে ১টি রোপ্য অর্জন করেন রোধ্য দত্ত, ৫৫ কেজি ক্যাটাগরিতে ১টি রোপ্য অর্জন করেন তারেক হাসান (জিসান) ও ৫৫ কেজি ক্যাটাগরিতে ১টি ব্রোঞ্জ অর্জন করেন আব্দুল রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com