বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে ইউনিয়ন আ’লীগের ৪৫নেতাকর্মীর একযোগে পদত্যাগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা রকম নির্যাতন ও সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগে ৪৫ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, বুধবার বিকেলের দিকে ওই ইউনিয়ন আ’লীগের ৪৫ নেতাকর্মীর পদত্যাগপত্র পেয়েছি। তারা হলেন, উক্ত ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক টি এম মোস্তফা জয়, আ’লীগ নেতা নজরুল ইসলাম, লুৎফর রহমান বাবু, নজরুল ইসলাম ভুইয়া, আব্দুল ওয়াহব, আব্দুল খালেক, বাবুলাল সাহা, রুহুল আমিন, আব্দুল লতিফ, ছালাম খন্দকার, আব্দুর রাজ্জাক, আব্দুল হাইয়ুম, সিরিয়া বেগম, লিটন সরকার, ডা. আবুল কাশেমসহ ৪৫ নেতাকর্মী।

ইউনিয়ন আ’লীগের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত এবং বিভিন্ন নেতাকর্মীকে বিশেষ কৌশলে শারীরিক নির্যাতন ও গালিগালাজ করা হয়। এ ঘটনায় গত ৪ এপ্রিল ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সভায় ৬৪ জন সদস্যের মধ্যে ৫০ জন উপস্থিতি ছিলেন। এ সভায় ৪৫ নেতাকর্মী একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই এ পদত্যাগপত্র উপজেলা আ’লীগের সভাপতি/সম্পাদক এবং জেলা আ’লীগের সভাপতি/সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা আ’লীগের সভাপতি সেলিম রেজা বলেন, ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যানের সাথে নেতাকর্মীদের দ্বন্দ্বের ঘটনা আপোষের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই এ বিষয় নিয়ে জেলা আ’লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে। খুব শীঘ্রই এ ঘটনা আপোষ মীমাংসা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com