বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সারিয়াকান্দিতে সালিসি বৈঠকে নারীকে লাঠিপেটা করায় ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে সালিস বৈঠকে রুবি বেগম (৬০) নামে এক গৃহবধুকে প্রকাশ্যে লাঠিপেটা করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার সকালে পুলিশ নির্যাতনকারী উপজেলার নারচি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে।

শনিবারের ওই ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী সারিয়াকান্দি থানায় ৫ জনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতার প্রধান আসামি ইউপি সদস্যকে রোববার বিকালে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সারিয়াকান্দি পৌরসভার উত্তর হিন্দুকান্দি এলাকার মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে ‘জিনের বাদশা’ খ্যাত কবিরাজ আবদুল খালেক নারচি ইউনিয়নের গণকপাড়ায় কিটু প্রামানিকের বাড়িতে যাতায়াত করেন। তিনি মাঝে মাঝে ওই বাড়িতে রাত্রি যাপন করতেন। এলাকাবাসীর সন্দেহ কিটুর বিবাহযোগ্য মেয়ের সাথে খালেকের অনৈতিক সম্পর্ক আছে। আর এ কাজে কিটুর স্ত্রী রুবি বেগম সহযোগিতা করেন।

এ সন্দেহের কারণে স্থানীয়রা শনিবার বেলা ১০টার দিকে নারচি ইউনিয়নের গণকপাড়ার কৌডালার মালোপাড়ায় বিশু প্রমানিকের বাড়িতে শালিসী বৈঠকের আয়োজন করা হয়।

শালিসে ইউনিয়ন পরিষদ সদস্য তরিকুল ইসলাম ওই নারী ও আবদুল খালেককে দোষী সাব্যস্ত করেন। খালেককে ৫০ হাজার টাকা জরিমানা, মারপিট ও কান ধরে উঠাবসা করে ছেড়ে দেওয়া হয়। এরপর ইউপি সদস্য প্রকাশ্যে রুবিকে লাঠিপেটা করেন। এ মারপিটের ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পরে।

এ প্রসঙ্গে নারচি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ আলী বান্টু বলেন, জিনের বাদশা আবদুল খালেক ও রুবির মেয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছে। শনিবার সকালে গ্রামবাসীরা তাদের এক বিছানা থেকে আটক করেন। তিনি খবর পেয়ে বিষয়টি সারিয়াকান্দি থানায় অবহিত করেন।

এরপর স্বজনরা থানা-পুলিশ না করে স্থানীয়ভাবে মিমাংসা চান।

তাদের অনুরোধ ও চাপের মুখে ইউপি সদস্য তরিকুল ইসলাম শালিসে খালেককে জরিমানা, মারপিট ও কানধরে উঠাবসা করান। এছাড়া রুবি বেগমকে লাঠিপেটা করা হয়। চেয়ারম্যান দাবি করেন, ইউপি সদস্য স্বজনদের চাপে এ কাজ করেছেন; এখানে তার কোন দোষ নেই।

সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম জানান, এক নারীকে লাঠিপেটা করার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে ইউপি সদস্য তরিকুল ইসলাম, নির্যাতনের শিকার রুবি বেগম ও তার মেয়েকে থানায় আনা হয়। এ ব্যাপারে রুবি বেগম ইউপি সদস্য তরিকুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

রোববার সকালে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com