বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কাসেম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আবুল কাসেম জামালপুর জেলার ইসলামপুর থানার পাথশি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। 

তিনি টঙ্গীর পাগাড় এলাকায় একটি পোষাক কারখানায় সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।

টঙ্গী পূর্ব থানার এস আই লিটন শরীফ জানান, বুধবার (২৭ এপ্রিল) রাতে  টঙ্গীর মরকুন হাউজিং এর বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪৫) গুরুতর জখম হলে তাকে এলাকাবাসী উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com