বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতাকে ‘জামায়াত বিএনপির’ সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে সভাপতি সারোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে উল্লাপাড়া পৌর শহরের গুলিস্থান এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ নেতা আজিজুল ইসলাম শাহ আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান প্রমুখ।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার রাতে উল্লাপাড়া পৌর এলাকার হাটখোলা সড়ক এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ মামলার অভিযূক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে ওসি হুমায়ন কবির জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com