বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজপথ দখলে নিতে বগুড়ায় নেতাকর্মীদের আহবান জানালেন গয়েশ্বর রায়

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের রাজপথ দখলে নেয়ার আহবান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকারের দুর্নীতি আর অর্থ পাচারের কারণে এই দেশও শ্রীলংকার মতো অবস্থার দিকে যাচ্ছে।

‘তাই যতো তাড়াতাড়ি সম্ভব কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশ ও জনগণকে রক্ষা করতে হবে। এটা একমাত্র পারে বিএনপির মতো দলই। শেখ হাসিনার যাওয়ার সময়, তার থাকার সময় আর নয়।’

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ায় জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শনিবার বিকালে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে গয়েশ্বর রায় বলেন ‘জিয়াউর রহমানের ডাকে দেশ যুদ্ধেও মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে,বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে ’৯০ এ গণতন্ত্র ফিরে পেয়েছে, এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণকে দু:শাসনের হাত থেকে রক্ষা করতে হবে। ঘরে বসে থেকে নয় মাঠে নেমে প্রয়োজনে রক্ত দিয়ে দেশ রক্ষা করতে হবে।’

জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  সমাবেশে গয়েশ্বর আরও বলেন  ‘এ সরকারের অধীনে আর কোন নির্বাচন করতে দেয়া হবেনা। পদত্যাদ করে তবে নির্বাচন দিতে হবে। কে মেয়র কে চেয়ারম্যান কে এমপি হবেন এটা শেখ হাসিনার সরকারকে নির্ধারণ করার ক্ষমতা জনগন দেইনি। এটা ভোটের মাধ্যমে নির্ধারণ করবে জনগণ।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুদার লালু,বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন,বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম,অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা,জয়নাল আবেদীন চাঁন,এম আর ইসলাম স্বাধীন,আহসানুল তৈয়ব জাকির, তৌহিদ আলম মামুন, কেএম খায়রুল বাসার, হামিদুল হক চৌধরী হিরু, মাফতুন আহম্মেদ রুবেল,খাদেমুল ইসলাম প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com