বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার বিকালে শহরের সাতমাথায় ‘তুমি এসেছিলে বলেই বাংলাদেশ আজ বাঙালির, বাংলা আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে সমাবেশে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আবদুর রাজ্জাক। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শাহ জালাল মুকুল, মনোয়ার হোসেন বিপুল, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, আসাদ, মেহেদী হাসান রবিন প্রমুখ।
সমাবেশ শেষে শহরে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নেতাকর্মীরা হাতি, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহনে অংশ নেন।