বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

এই ‘অবৈধ’ সরকারকে ক্ষমতাচ্যুত করা এখন সময়ের ব্যাপার মাত্র: দুলু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘অবৈধ’ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে আঘাত করেছেন। এ জন্য অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। দেশের জনগণ রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমেই এই ‘অবৈধ’ সরকারকে ক্ষমতাচ্যুত করা এখন সময়ের ব্যাপার মাত্র।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবুর সভাপতিত্বে জেলা শহরের ইবি রোডস্থ ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশ চুম্বি হয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান যে আন্দোলনের ডাক দিবে সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।  জেলা বিএনপির সহসভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, রাশেদুল হাসান রঞ্জন, খ ম রকিবুল হাসান রতন ও মির্জা মোস্তফা জামানসহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com