বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ।
সোমবার দুপুরে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বগুড়া জেলা ছাত্রলীগ নেতা তৌহিদ আহম্মেদ, নোমান আল সাব্বির, নূর মোহাম্মদ, আহাদ হোসেন, আব্দুল বারী, সুলতান, জুয়েল, রাকিবুল হাসান, পান্না, সজীব, জয়, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা আহসান হাবিব শুভ, শাহরিয়ার সুজন, হাসিবুল হাসান, তানিম এবং শহর ছাত্রলীগ নেতা শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী বহিরাগত ছাত্রদল ক্যাডারদের দ্রæত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।