বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মান্দায় আ’লীগের বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন।

পরে মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা মো: এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, মান্দা উপজেলা আ. লীগের সহ- সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, অনুপ কুমার মহন্ত, মির্জা মাহবুব বেগ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম পাশা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী,  শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল হাবিব (মারুফ), সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ১৪ টি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 বক্তরা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারীকে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সে সঙ্গে পদ্মা সেতু করার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় নেতা-কর্মীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com