বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি:  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকীর প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলাগুলো থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

মিছিলপূর্ব সমাবেশে দলীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বিএনপি নেতাকর্মীদের কটুক্তি ও হত্যার হুমকি দেয়ার তীব্র নিন্দা জানান। সেইসাথে ভবিষ্যতে আওয়ামীলীগ বর্তমানের মতো সকল সংগ্রাম মোকাবেলায় রাজ পথে থাকার হুশিয়ারি দেন।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুজিব সড়ক, এস. এস. রোড, বাজার স্টেশন, মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে ও চৌরাস্তা হয়ে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক আব্দুস সামাদ তালুকদার, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন, সিরাজগঞ্জ সদর উপজেলা আ্’লীগের সভাপতি আবদুল হাকিম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা প্রমুখ।

এদিকে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকীর প্রতিবাদে চৌহালী উপজেলা আ’লীগও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com