বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করেছে।

দিবসটি পালনে দুপুরে শহরে টেম্পল রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, তবিবুর রহমান তবি,  জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, এসএম শাহজাহান, জহুরুল হক বুলবুল, খালিকুজ্জামান রাজা, কামরুল হুদা উজ্জ্বল, আমিনুল ইসলাম ডাবলু, রাশেদুজ্জামান, সাব্বির আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ছয় দফার উপর ভিত্তি করেই এ জাতির স্বাধীনতা সংগ্রামের পথ রচিত হয়েছিল। এই ছয় দফার ভিতরে দফা ছিল একটাই তা হল ‘বাঙালি জাতির স্বাধীনতা।’ ছয় দফার ভিত্তিতেই সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং দেশের মহান স্বাধীনতা অর্জিত হয়। সে কারণেই ঐতিহাসিক ছয় দফার তাৎপর্য বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com