বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: গঠনতন্ত্র পরিপন্থী ও জেলা বিএনপির সভাপতির স্বাক্ষরবিহীন আহবায়ক কমিটি গঠনের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করেছে।

বেলকুচি প্রেসক্লাবে শুক্রবার সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম লিখিত বক্তব্যে বলেন, দলের গঠনতন্ত্র পরিপন্থী ও নিয়ম বহির্ভূতভাবে তৃতীয় সারির নেতা নুরুল ইসলাম গোলামকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে। অবৈধভাবে গঠিত ওই কমিটিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকলেও সভাপতির স্বাক্ষর বা অনুমোদন নেই।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের সুপারিশ ও স্বেচ্ছাচারিতায় এই কমিটি জেলা থেকে তাদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় নেতা আলীম প্রভাব খাটিয়ে বিএনপির কর্মী হামলার আসামিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পদে আনা হয়েছে। এ ধরনের কর্মকান্ডের কারণে বেলকুচি উপজেলা বিএনপি আগামীতে আরও দুর্বল হয়ে পড়বে। এটি একটি জালিয়াতি কমিটি এই কমিটি তারা মানেন না বলে ঘোষণা দেয়া হয়।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বেলকুচি উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়নি। তবে কিভাবে জেলা থেকে এ কমিটির চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জার মন্ডল, সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুব দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সফি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com