বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বর্তমান আওয়ামীলীগ সরকার নারীদের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করছে আর নারীদের উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন তরান্বিত হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও  খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

তিনি বলেন, দেশ পরিচালনায় আজ পুরুষের সাথে নারীদেরও রয়েছে বিশেষ ভূমিকা। আর বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে নারীর ক্ষমতায়ন অত্যান্ত আশাব্যাঞ্জক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। তাই রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহিলালীগের সকলকে অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার বিকেলে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলালীগ এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।

রাঙ্গামাটি যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, রাঙ্গামাটি মহিলালীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসীন রোমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা ওলামী লীগের সভাপতি মাওলানা উসমান গণি, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নারীদের কথা বলে। নারীদের জন্যে আওয়ামী লীগ সরকার দেশের ক্ষমতায় যতবারই আসে ততবার কাজ করে। আর যুব মহিলালীগ হচ্ছে আওয়ামী লীগের নারী শক্তি। এ শক্তিকে আরো বৃদ্ধি করতে হবে এবং আগামী নির্বাচনে তা কাজে লাগাতে হবে।

আলোচনা সভার সঞ্চালনা করেন, রাঙ্গামাটি যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা। 

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com