বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সকালে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

দুপুরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন শেষে শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বগুড়া জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট লাইজিন আরা লিনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, নাসরিন রহমান সীমা, আলমগীর বাদশা, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মাকছুদা মলি, হাসিনা খাতুন হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা, সুচনা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আইভি আক্তার নুপুর, লাবনী, পলি, হাবিবা, সীমা, শাহানাজ, শাহানা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। এর মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একইসঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com