বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী যতদিন জীবিত থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে; পথ হারাবেনা। প্রধানমন্ত্রী দেশকে বদলে দিতে অঙ্গীকার করেছিলেন। তাই তিনি সে আলোকে দেশ পরিচালনা করে সারাবিশ্বের কাছে পরিচিত করেছেন।

তিনি বলেন ‘এক সময় অনেকে সরকারের ডিজিটাল বাংলাদেশ ঘোষণা নিয়ে হাসাহাসি করতেন। সেদিন সরকার এ সিদ্ধান্ত না নিলে আজ দেশ অনেক পিছনে থাকতো। জাতীয় পরিসেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেওয়ার সাথে সাথে পাশে পুলিশ এসে দাঁড়াচ্ছে। প্রত্যন্ত চর কুকরিমুকরিতে বসে জনগণ ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসাসহ সকল সেবা পাচ্ছেন।’  

স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়ে বলেন, সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর। অতীতের মত জঙ্গি, সহিংসতা, নাশকতার মত মাদক ও সন্ত্রাস নির্মুল করা হবে। তাই যারা ফিরে আসবে না তাদের পরিণতি ভয়াবহ হবে। আর ফিরে এলে পুনর্বাসন করা হবে।

তিনি আরো বলেন, সরকারিভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়; তাই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে এবং পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মাদক ব্যবসা ও সেবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১৬৫ জন নারী ও পুরুষের মাঝে রিকশা ভ্যান এবং সেলাই মেশিন বিতরণ করেন। তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।

এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী র‌্যাবের হেলিকপ্টর শহরতলির গোকুল এলাকায় পাঁচতারকা হোটেল মম ইন হেলিপ্যাডে অবতরণ করে। তিনি সেখানকার কনভেনশন সেন্টারে টিএমএসএস আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম।

তিনি বগুড়ার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন।

এছাড়াও তিনি টিএমএসএস পরিচালিত রিলিজিয়াস কমপ্লেক্স ও পুন্ড্র বিশ্ববিদ্যায় ক্যাম্পাস, মমইন বিনোদন জগৎ পরিদর্শন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com