বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপি কর্মসূচির মধ্য ছিল সকালে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দুপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ, বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের কবর জিয়ারত, সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে কেক কর্তন ও রাত ৮টায় সাতমাথা চত্বরে বর্ণিল আতশবাজি।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় দুপুরের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগ সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মেহেদী হাসান রবিন, আবু জাফর সিদ্দিকী রিপন, নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, রেজাউল করিম রিয়াদ, নাসিমুল বারী নাসিম, লিটন শেখ, আতাউর রহমান আতা, সজল প্রমুখ।

বক্তরা বলেন, ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও একইসাথে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর দৌহিত্র ও জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। আজ নেতাকর্মীসহ সকলের জন্য আনন্দের দিন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেবা-শান্তি-প্রগতির মন্ত্রে উদ্দীপ্ত হয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সকল লড়াই সংগ্রামে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে এবং আগামীতেও সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com