বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে অটিজম বিষয়ে আলোচনা সভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: অটিজম ও প্রতিবন্ধী শিশুরা সমাজের অংশ। তাই তারা যাতে আত্মবিশ্বাস ফিরে পেতে পারে এবং সমাজের মূল স্রোতধারায় তাদের অর্থবহ অবদান রেখে যেতে পারে তার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

তিনি বলেন, অটিজম ও প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ এবং তাদের জীননযাপনের মান উন্নয়নে লক্ষ্যে শিক্ষায় ও প্রশিক্ষণ প্রদান করতে হবে। তাই সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিষ্টিক চিলড্রেন (সোয়াক) যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত গর্বের বিষয়।

তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সোয়াক যে কাজ করছে তার পাশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

বুধবার (২৭ জুলাই) বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর গিরিফুল প্রজেক্টের উদ্যোগে রাঙ্গামাটিতে অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোয়াকের চেয়ারপার্সন মিসেস সুবর্ণা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, গিরিফুল প্রজেক্ট প্রজেক্ট ডাইরেক্টর, মো: মফিজুল ইসলাম।

সভায় সভাপতির বক্তব্যে সোয়াকের চেয়ারপার্সন মিসেস সুবর্ণা চাকমা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসন ও আত্মনির্ভরশীল করার সোয়াকের প্রচেষ্টায় সর্বাত্বক সহযোগিতা আহবান জানান।

তিনি বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল বিশেষ শিশু ও ব্যক্তিরা আমাদের সমাজে উপযুক্ত মর্যাদা সহকারে যাতে জীবনযাপন করতে পারে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও আহবান জানান।

আলোচনা শেষে সোয়াকের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সোয়াকের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com