বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পার্বত্য অঞ্চলের ষড়যন্ত্র প্রতিহত করা হবে: দীপংকর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

তিনি বলেন, বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো মুখ থুবড়ে পরবে না। পদ্মা সেতুর ফলে সারা দেশের সাথে সড়ক যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। চট্টগ্রামের কর্ণফুলী টার্নেল দেশের অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (৯ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের তিনি এ কথা বলেন।

দীপংকর তালুকদার এমপি বলেন, শক্তিশালী ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো দেশের বাইরে আছে তাদের দেশে এনে বিচার করার দাবী জানান। তিনি বলেন, দীর্ঘ বছর পর হলোও বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী হিসাবে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের আজ টুঙ্গিপাড়া নিয়ে আসতে পেরে নিজের কাছে ভালো লাগছে।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাবেক সাংগঠনিক মো: জমির উদ্দিন, সাবেক সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান, টুঙ্গিপাড়া ট্যুার প্রোগ্রামের আহবায়ক মো: রফিকুল মাওলা, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো: শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ, সদর, পৌরসভা, ওয়ার্ডসহ ১০ উপজেলার আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com