বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ফাহিম ফয়সাল শিশির (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামে একটি কচুক্ষেতে তার লাশ পাওয়া গেছে। সে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল। শরীরের দাগ থাকায় ধারণা করা হচ্ছে, হত্যার আগে তার শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দেওয়া হয়েছে।

স্বজনের উদ্ধৃতি দিয়ে শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, জমি-জমা নিয়ে বিরোধে নিকটজনরা তাকে ডেকে নিয়ে খুন করতে পারেন। শরীরে দাগ সম্পর্কে তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্বজনরা জানান, ফাহিম ফয়সাল শিশির শাজাহানপুর উপজেলার সাজাপুর ফকিরপাড়ার শাহাদত হোসেন সাজু মিয়ার ছেলে। সে স্থানীয় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আট বছর আগে বাবা-মার মধ্যে বিচ্ছেদ হওয়ার পর থেকে সে একই গ্রামে মা শাপলা বেগমের কাছে থাকতো। মাঝে মাঝে বাবার বাড়িতেও যেতো।

আশুরা উপলক্ষে সোমবার রাতে সাজাপুর ফুলতলা মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শিশির তার বন্ধুদের সাথে ওই মিলাদ মাহফিলে গিয়েছিল। রাত ১০টা পর্যন্ত তাকে দেখা গেছে। রাত সাড়ে ১১টায় মিলাদ শেষ হলে সকলে বাড়ি ফিরলেও শিশির নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকালে বাড়ির কাছে সাজাপুর পশ্চিমপাড়ায় একটি কচুক্ষেতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। মোবাইল ফোন পেটের উপর রাখা ছিল। তার শরীরে জলন্ত সিগারেটের ছ্যাকা দেওয়ার দাগ ছিল। স্থানীয়দের ধারণা, পূর্ব কোন বিরোধের জের ধরে কিশোর বন্ধুরা তাকে হত্যা করেছে।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ মামুন জানান, নিহতের শরীরের দাগগুলো ছুরিকাঘাতের মনে হচ্ছে। তারপরও এসব জ্বলন্ত সিগারেটের ছ্যাকা কি না তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে আত্মীয়-স্বজন দাবি করছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ফাহিম ফয়সাল শিশির খুন হয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুর পর্যন্ত মামলা হয়নি; হত্যাকান্ডে জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com