বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

শাহজাদপুরে আওয়ামী লীগের নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতার দায়ের করা হয়রানিমূলক মামলায় আওয়ামী লীগ নেতা রাজীব শেখের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার বেতকান্দি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেলতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান বিদ্যুতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয়  আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লোটাস, যুবলীগের সাধারণ সম্পাদক মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাবলাজ শেখ, কৃষকলীগের যুগ্ম- আহ্বায়ক আবু বকর, সাবেক সভাপতি ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সাহেব আলী, সাধারন সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা সেলিম শেখ, মনিরুজ্জামান মুকুল, ওয়ার্ড আ’লীগের সভাপতি মনছুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি নেতা বাবুল হোসেন বাবলুর দায়ের করা একটি মিথ্যা ও হয়রানিমুলক মামলায় উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জনপ্রিয় নেতা রাজীব শেখ দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com