বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় জেলা শ্রমিক লীগের উদ্যোগে শোক সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে শোক সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগের আহবায়ক কামরুল মোর্শেদ আপেলের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি টি জামান নিকেতা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম বুলবুল, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম শেখ। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ আব্দুল গফুর প্রামানিক, সৈয়দ মাকসুদ আহম্মেদ মনি, জুলফিকার আলী জুয়েল, জেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান প্রমুখ।