শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনা মহানগরীতে ৮৮ হাজার শিশুকে করোনার টিকা দেয়া হবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩২২ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : করোনা নির্মূলে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৫-১১ বছর বয়সী ৮৮ হাজার শিশুকে টিকা দান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ কর্মসূচির প্রথম দিন। মধ্য সেপ্টেমবরে কর্মসূচি শেষ হবে। এর পূর্বে ১২ বছরের উর্দ্ধে শিশুদের জনসন, সিনোভ্যাক্স ও ফাইজার (শিশু) টিকা দেওয়া হয়।

কেসিসি সূত্র বলেছে, এ কর্মসূচির প্রথম দিনে আগামীকাল সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত দৌলতপুর শশী ভূষণ স্কুল, খালিশপুর উত্তরকাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমক বিদ্যালয় টিকা দান চলবে।

আগামী শনিবার সকাল ৯ টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে মেয়র তালুকদার আব্দুল খালেক এ কর্মসূচির উদ্বোধন করবেন। ২৮ আগস্ট থেকে পরবর্তী দু’সপ্তাহ পর্যন্ত ৩১ টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলবে।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার তথ্য দিয়েছেন নগরীর ৮৮ হাজার শিশুকে এ কর্র্মসূচির আওতায় আনা হয়েছে। ৬৬ হাজার ২৪০ ডোজ টিকা মজুদ রয়েছে। বাকি টিকা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে এসে পৌছাবে।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র বলেছে, জেলায় ইতিপূর্বে ১২ বছরের উর্দ্ধে শিশুদের প্রথম ডোজে ২ লাখ ৫৪ হাজার ৩৩ জনকে, এবং ২ লাখ ৩১ হাজার ১৬৪ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। সূত্র বলেছে, করোনা নির্মূলে সরকার টিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছে। ২০১৯ থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮০৭ জন মৃত্যুবরণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com