বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে শহরের সাতমাথায় বগুড়া জেলা কৃষক লীগের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুর হক মঞ্জুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আজমল হোসেন, আল রাজি জুয়েল, খালেকুজ্জামান রাজা, তৌহিদুল করিম কল্লোল, হেফাজত আরা মিরা, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, রাশেকুজ্জামান রাজন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বগুড়াকে এক সময় বিএনপির ঘাঁটি বলা হত। সেটি এখন আর নেই। এখন আওয়ামী লীগের পতাকাতলে লাখো মানুষ সমাবেশ করছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তারা বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে কৃষক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুসহ তার পরিবারকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীরা আবারো আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করার হুমকি দিচ্ছে।
তাদের সেই স্বপ্ন কোন দিন বাস্তবায়ন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি তাদেরকে প্রতিহত করবে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি জাতি গড়তে চেয়েছিলেন। তার মৃত্যু বাংলাদেশের অপূরণীয় ক্ষতি। এই শোকেকে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।