বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাপ্তাই উপজেলায় যুবলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।

কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উক্যাচিং মারমার উপর হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা যুবলীগেন সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, পৌর যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক তানভির আহম্মেদসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, গত রবিবার (২৮ আগস্ট) দুপুর দুইটায় জে.এস.এস এর ১০ জন অস্ত্রধারী বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৩নং চিৎমরম ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি উক্যাসিং মারমা প্রকাশ রানাকে বেদম প্রহারের মাধ্যমে আহত করে। যা চিৎমরমে শান্তিপ্রিয় এলাকাকে অশান্তির সৃস্টি পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়।

সভায় বক্তারা আরো বলেন, পার্বত্য অঞ্চলে পাহাড়িরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হলে আঞ্চলিক দলের সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উক্যাসিং মারমাকে হত্যার উদ্দেশ্যে আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হামলার করে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এভাবে হামলা করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ একটি অ-সাম্প্রদায়িক সংগঠন।

পাহাড়ের স্থায়ী শান্তির জন্য আমরা চুক্তি করেছি, আর আজ আমাদের দলকে ধংস করতে পাহাড়ে একটি আঞ্চলিক দলে উঠে পড়ে লেগেছে। শুধু আঞ্চলিক দলই নয় পাহাড়ে রাজপথে বিএনপি-জামায়তকে মোকাবেলা করতে হচ্ছে। দেশকে আবার অস্থিরতা তৈরি করতে বিভিন্ন সংগঠন মাঠে নেমেছে। তাই সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওয়তায় আনার দাবীর পাশাপাশি চিৎমরম এলাকায় নিরাপত্তা ক্যাম্প স্থাপনের দাবিও জানান। বক্তারা হামলার জন্য আঞ্চলিক দল জেএসএসকে দায়ি করেছে যুবলীগ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com