বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দলটি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সভা করতে চাইলে পুলিশ তাতে অনুমতি দেয়নি। পরে নেতাকর্মীরা শহরের রোমেনা আফাজ সড়ক থেকে র‌্যালি নিয়ে নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।

এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, মাহবুবুর রহমান বকুল প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ বক্তারা বলেন, ভোটারবিহীন সরকারের পায়ের নিচে মাটি নেই। পতন নিশ্চিত জেনেই তারা এখন আবার হামলা-মামলার নতুন কৌশল বেছে নিয়েছে।

বক্তারা আরো বলেন, আমাদের পরিষ্কার কথা জনগণের ন্যায্য দাবিতে আন্দোলন, হত্যা, গুম, খুন করেও নস্যাৎ করা যাবেনা। তাদের ষড়যন্ত্র সফল হবেনা। জনগণের বিজয় হবেই। অত্যন্ত লজ্জা ও ঘৃণার সঙ্গে আমরা বলতে চাই গত কয়েকদিনে এই ফ্যাসিবাদী সরকার নেতাকর্মীদের ওপর হামলা করছে। জনগণের ন্যায্য আন্দোলন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গেলে হামলা করা হচ্ছে।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। অভিনন্দন জানাই- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি শত নির্যাতন-নিপীড়ন সহ্য করেও তিনি তাঁর লক্ষ্য অর্জনে অবিচল থাকছেন। এর আগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড্যাব বগুড়া জেলা শাখার আয়োজনে অ্যাজমা কেয়ার সেন্টারে ফ্রি মেডিকেল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com