বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সারিয়াকান্দিতে ২০ বছর পর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে শনিবার দীর্ঘ প্রায় ২০ বছর পর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন উত্তোলন, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে। সম্মেলনকে ঘিরে প্রার্থী, তাদের সমর্থক তথা পুরো উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব রব দেখা দিয়েছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার সকাল ৯টায় সারিয়াকান্দির প্রেম যমুনা ঘাট এলাকায় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এলাকার দেওয়াল প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার টানানো হয়েছে।

সর্বশেষ গত ২০০২ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সরবরাহ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি পদে যে দু’জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক  নূরে আজম বাবু।

সাধারণ সম্পাদক পদে চারজন মনোনয়ন তুলেছেন। এরা হলেন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং পৌর বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা যুবদলের সভাপতি ইকবাল কবির পলাশ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে যে পাঁচজন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তারা হলেন-কাজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শ্যামল মাহমুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিমুল হক টিয়া এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম পিন্টু।

অপরদিকে পৌর বিএনপির সভাপতি পদে যে চারজন মনোনয়ন উত্তোলন করেছেন তারা হলেন-পৌর বিএনপির সদস্য শাহাদত হোসেন সনি, জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবী, পৌর বিএনপির সদস্য মাহবুবুর রহমান রুস্তম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল মোমিন পিন্টু।

সাধারণ সম্পাদক পদে যে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন-পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউনুস আলী মন্ডল, পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা এবং পৌর যুবদলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন ডাবলু।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চারজন মনোনয়ন উত্তোলন করেছেন। এরা হলেন-উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আবদুল করিম, সোহেল রানা ও খন্দকার শ্যামল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com