বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সারিয়াকান্দি বিএনপির সম্মেলনে সভাপতি পদে বেবি এক ভোট পেয়েছেন

  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার মেয়র পদে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী সাবিনা ইয়াসমিন বেবি পৌর বিএনপির  সম্মেলনে সভাপতি পদে (ছাতা মার্কা) প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছেন।

এ খবরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, গত ২০২১ সালে সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে সাবিয়া ইয়াসমিন বেবি মেয়র পদে ধানের শীষ প্রতীক পেয়েছিলেন। নির্বাচনে তিনি জামানত হারিয়েছিলেন।

বেবি ওই পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মরহুম টিপু সুলতানের দ্বিতীয় স্ত্রী।

গত শনিবার বিকালে অনুষ্ঠিত সারিয়াকান্দি পৌর বিএনপির সম্মেলনে সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে শাহাদত হোসেন সনি (দেওয়াল ঘড়ি) ১৪৭ ভোট পেয়ে সভাপতি হন। তার নিকটতম আমিরুল মোমিন পিন্টু (মই মার্কা) পেয়েছেন, ১৪৩ ভোট। অপরপ্রার্থী মাহবুবুর রহমান রুস্তম পেয়েছেন, ১০২ ভোট ও সাবিনা ইয়াসমিন বেবি পেয়েছেন মাত্র এক ভোট।

এ প্রসঙ্গে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম বাদশা জানান, ধানের শীষের সাবেক মেয়র প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবি পৌর বিএনপির সভাপতি পদে মাত্র একটি ভোট পেয়েছেন। অর্থাৎ কেউ তাকে ভোট দেয়নি। তিনি শুধু নিজেকে নিজে ভোট দিয়েছেন। ঘটনাটি খুবই দু:খজনক। নব-নির্বাচিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা জানান, এহেন ঘটনায় দলের ভাবমূর্তি অনেকটা ক্ষুন্ন হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর গত শনিবার বিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেম যমুনার ঘাটে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com