শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

সন্ত্রাসী গোষ্ঠী যেই হোক ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে: দীপংকর

  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সন্ত্রাসী গোষ্ঠী যেই হোক এই অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

তিনি পাহাড়ের এই সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানোর তাগিদ দেন।

রবিবার  রাঙ্গামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কে সিএনজি জ্বালিয়ে দেয়া, শনিবার রাতে সিএনজি চালকের উপর হামলা ও সিএনজি ভাংচুসহ শহরে সিএনজি ধর্মঘট বিদ্যমান পরিস্থিতি বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ জরুরী সভায় দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন। 

রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, ডিজিএফআই রাঙ্গামাটি কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আশিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান প্রমুখ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, রাঙ্গামাটি সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি পরেশ মজুমদার, আদিবাসী চালক সমিতির সভাপতি বিভাষ দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com