বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সারিয়াকান্দিতে বিএনপির দুই গ্রুপের সমাবেশ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দের মাঝে বিরোধ তুঙ্গে উঠেছে।

সম্প্রতি ২০ বছর পর সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পর থেকে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

রোববার দুইপক্ষ আলাদাভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে। এতে নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। তারা এ ব্যাপারে কেন্দ্রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃসংশ হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

তবে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দু’টি পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করেছে। উপজেলা বিএনপির নেতৃত্ব দেন, নবনির্বাচিত সভাপতি নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ।

অপরপক্ষে পৌর বিএনপির নেতৃত্ব দেন, নবনির্বাচিত সভাপতি সাহাদৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা।

রোববার বিকাল পৌণে ৪টার দিকে গার্লস স্কুল মোড় থেকে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।

অপরদিকে বিকাল সোয়া ৪টার দিকে মাদ্রাসা মোড় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, আক্তারুজ্জামান বুলবুল, আমিরুলমোমিন পিন্টু, এম আর রফিক, মিলন হোসেন খলিফা, আবদুল মান্নান প্রমুখ।

কেন্দ্রীয় কর্মসূচি আলাদাভাবে পালন করা প্রসঙ্গে পৌর বিএনপির সাধারণ সম্পাদক  শরিফুল ইসলাম হিরা জানান, নবগঠিত উপজেলা বিএনপি ব্যক্তি ইমেজে কাজ করে। আমরা কোন ব্যক্তির নয়; শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি করি। তাই আমরা উপজেলা বিএনপির সাথে একাত্মবোধ ঘোষণা করতে পারছিনা। তারা কাউন্সিল নির্বাচনে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। অনেক লড়াই সংগ্রাম করে আমরা নির্বাচিত হয়েছি।

অপরপক্ষ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু বলেন, আমাদের মধ্যে কোন গ্রুপিং বা কোন্দল নেই। আওয়ামী লীগ ও পুলিশের নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে আমরা এটা একটা নতুন কৌশল অবলম্বন করেছি। সারিয়াকান্দি উপজেলা বিএনপিতে একটাই গ্রুপ। আর সেটা হচ্ছে দেশনেতা তারেক রহমান গ্রুপ।

এদিকে উপজেলা ও পৌর বিএনপি আলাদাভাবে তাদের কেন্দ্রীয় কর্মসূচি পালন করার খবরে প্রশাসন তৎপর ছিল। উপজেলা ও পৌর এলাকায় আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com