বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনে ব্যর্থতার জন্য শোকজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালনে ব্যর্থতার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।  

তিনদিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না লিখিতভাবে তার জবাব দিতে বলা হয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও এ তথ্য নিশ্চিত করে জানান, দলীয় কেন্দ্রীয় কর্মসূচি পালনে ব্যর্থতার জন্য বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নুর আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে পুলিশ গুলি করে হত্যার প্রতিবাদে গত ২২ আগস্ট কেন্দ্রীয় বিএনপি কর্মসূচি ঘোষণা করে।

এ হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচি উল্লাপাড়া উপজেলা বিএনপি পালনে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায়ে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না চিঠি প্রাপ্তির তিনদিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিতভাবে জবাব দেয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন বলেন, উপজেলা বিএনপির পক্ষ থেকে আংশিক কর্মসূচি পালন করা হলেও দলের মধ্যে  নেতা-কর্মীর সংখ্যা বেশি না থাকায় কর্মসূচি সম্পূর্ন ভাবে পালন করা সম্ভব হয় না বলে উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com