বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে বগুড়ায় র‌্যালি

  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। দুপুরের আগে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।

পরে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি. জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।

বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা আওয়ামী লীগ ও বাদ আছর জেলা যুবলীগ দোয়া মাহফিল করেছে। সকালে দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে।

দুপুরে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি কার্যালয়ে কেক কাটেন সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউকসহ নেতৃবৃন্দ।

এছাড়া বাংলার মুখ, সকল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসুচি পালন করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com