শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শাহজাদপুরে সাফ জয়ী নারী ফুটবলার আঁখিকে সংবর্ধনা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সাফ জয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

ছাদখোলা জিপে ঢাকা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌছার পর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

তিনি শাহজাদপুরে আসা মাত্রই মুহুমুহু শ্লোগান আর ঢাক ঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় তাকে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্থানীয় এমপি অধ্যাপক মেরিনা জাহান কবিতা বলেন, সাফ জয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুন সিরাজগঞ্জের গর্ব। নারীদের পথ চলা সহজ ছিল না। জীবনের সঙ্গে যুদ্ধ করে মেয়েরা আজ জয়ী হয়েছে। এ সাফল্যের যাত্রা সবে শুরু হলো। এ যাত্রা যেন থেমে না যায়। নারী খেলোয়াড়দের হাত ধরে একদিন বিশ্বজয় করবে বাংলাদেশ।

তিনি আরো বলেন, কঠোর পরিশ্রমের এ ধারা অব্যাহত রাখতে হবে। নারী ফুটবলারদের হাত ধরে ফুটবল দল আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নারী ফুটবলাররা আমাদের গর্বিত ও সম্মানিত করেছেন।

অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে আঁখি খাতুন বলেন, খুব ভালো লাগছে। আজ আমার খুশির দিন। আমাকে সংবর্ধনা দেয়ার জন্য ধন্যবাদ। এখন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা আমার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনাদের সমর্থন আগামী দিনে আমার মনোবল দৃঢ় করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com