বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাউখালীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য এলাকায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে যুবলীগ কর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

তিনি বলেন, যুবলীগ হবে শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার শক্ত কারিগর। যুবলীগকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাউখালী উপজেলা পরিষদ ময়দানে কাউখালী উপজেলা আওয়ামী-যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন। 

কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যরিস্টার শেখ ফজলে নাঈম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য কায়ছার উদ্দিন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল প্রমুখ।

সম্মেলনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com