বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে রোববার বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি. জামান নিকেতা, মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, তবিবর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান ডিউক, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, আওয়ামী লীগ নেতা শামস-উল-আলম জয়, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবেনা। নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। বগুড়া জেলা পরিষদের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে হলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে বগুড়ার উন্নয়ন আরো তরান্বিত হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় কামাল বলেন জেলা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আর স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরাই এখানে ভোটার। বগুড়া জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. মবকুল হোসেনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী দিনে বগুড়ার উন্নয়নে দলমত-নির্বিশেষে তাকে নির্বাচনে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগসহ সকল অঙ্গসহযোগি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান এবং বগুড়ার আওয়ামী লীগের সম্মান।