বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি  বগুড়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তারিখ ঘোষণা হওয়ায় সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করতে শুরু করেছেন।

নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে চার জনকে। তারা হলেন-বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সদর আসনের এমপি গোলাম মোহম্মদ সিরাজ এবং সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম এবং ফজলুল বারী তালুকদার বেলাল।

কমিটিতে এমপি মোশারফ হোসেন সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটিতে অন্য সদস্যরা হলেন-এটিএম আহসানুল তৈয়ব জাকির, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী, শাহে আলম, মোর্শেদ মিলটন, মাফতুন আহমেদ খান রুবেল এবং একেএম তৌহিদুল আলম মামুন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, গত ২০১০ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২০১৯ সালের ১৫ মে মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটি ভেঙে দিয়ে বগুড়া-৫ আসনের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

জেলা আহ্বায়ক কমিটি তৃণমুল পর্যায়ে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ২০১৯ সালের ১৬ আগস্ট দলের সব ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি বিলুপ্ত করে। একই বছরের ৩১ আগস্টের মধ্যে উপজেলা ও পৌর শাখার ২৪টি সাংগাঠনিক থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নেতাকর্মীরা সম্মেলনমুখি হলে দলের আহ্বায়ক কমিটিতে আবারও পরিবর্তন ঘটে। ২০২১ সালের ১৩ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের স্থলে আহ্বায়কের দায়িত্ব পান বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com