বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করবে: তানভীর শাকিল

  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। বিএনপি দুর্নীতি ছাড়া জনগণের ভাগ্য উন্নয়নে কিছুই করতে পারেনি।

শনিবার রাতে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের চালিতাডাঙ্গা ইউনিয়ন শাখার ৬টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, বিএনপি এখন বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জনগণের কাছে কোন দাবী নিয়ে তারা দাঁড়াবে। বিএনপির জানা থাকা দরকার ১৯৭১ সালে যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছে। তারা যত ষড়যন্ত্র করুক না কেন জনগণ তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত আছে।

ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মজিদ বাদশার সভাপতিত্বে এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম বেলাল, ইউপি চেয়ারম্যান আতিকুর রাহমান মুকুল, আ’লীগ নেতা রঞ্জু তরফদার প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com