শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কমিউনিটি পুলিশিংপুলিশ-জনগণ সেতু বন্ধন হয়েছে :নিখিল চাকমা

  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগনের সাথে সেতু বন্ধন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

তিনি বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই।

কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে পুলিশের সকল সেবা সমূহকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধার অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার মো: আসাদুজ্জামানের সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি রোভার স্কাউটের সাবেক সভাপতি মো: নুরুল আবছার প্রমুখ।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেয়ার লক্ষে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং সৃষ্টি। এতে করে পুলিশ ও জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রাদায়িক সহিংসতা প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।

আলোচনা সভা শেষে ২ জনকে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com