শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

রাঙ্গামাটিতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিকে আরো গতিশীল করার জন্য সমবায়ীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র সমবায়ী সমিতি গুলো যাতে দাঁড়াতে পারে তার জন্য আমাদের হাত প্রসারিত থাকবে।

শনিবার (৫ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

রাঙ্গামাটি জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের উদোগে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল আলম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও সমবায় আহবায়ক ইলিপন চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমি ভট্টাচার্য। 

আলোচনা সভায় শেষে সফল সমিতির মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com