বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: লংগদু আওয়ামী লীগের কোন্দল ও ভাঙ্গন ঠেকাতে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে লংগদু দলের উপজেলা তৃণমূল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাঙ্গামাটি প্রেসক্লাবে লংগদু উপজেলা আওয়ামী লীগের তৃণমুল নেতাকর্মীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান নেতারা।
সংবাদ সম্মেলনে লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কামাল, উপজেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমুল গনি, নজরুল ইসলাম, জমশেদ আলী, অমর আলী, রেজাউল করিম, ইন্দাজ আলী, সরওয়ার গাজী,রবিউল হোসেন, খালেক সরকার, মো: পারভেজ, মোস্তফা ইসলাম, রাশেদ খান রাজু,মো.সাদেক হোসেনসহ তৃণমূল আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করে ঐক্য ভাঙ্গন ধরিয়ে দলকে দূর্বল করার ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে জেলা আওয়ামী লীগকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। তা না হলে আগামী নির্বাচনে লংগদু আওয়ামী লীগের কাঙ্খিত বিজয় অর্জন করা কঠিন হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করেন তৃণমূল নেতৃবৃন্দরা।