বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিএনপি ১০ ডিসেম্বর দেশ দখলের দিবাস্বপ্ন দেখছে: বাহাউদ্দিন নাছিম

  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৩৭ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকায় জনসমাবেশে ৫০ হাজার থেকে ১ লাখ, বড়জোর ২ লাখ মানুষের সমাবেশ করতে পারে বিএনপি। সমাবেশে লোক বেশি দেখানো ও জনভোগান্তির ঘটানোর জন্য তারা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়। এই উদ্দেশ্য না থাকলে ঢাকা

শহরে বহু মাঠ আছে, সেগুলোর যেকোনো একটিতে সমাবেশ করতে পারতো। রবিবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির নেতারা ১০ ডিসেম্বর সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছেন। ১০ ডিসেম্বর থেকে নাকি খালেদা জিয়া দেশ পরিচালনা করবেন। যিনি এতিমদের টাকা মেরে খেয়ে সাজা ভোগ করছেন। আবার একুশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে কারাদন্ডপ্রাপ্ত  তাদের নেতা তারেক রহমান নাকি ১০ তারিখের পর বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব নেবেন। প্রকৃতপক্ষে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই। কোনো ভালো মানুষ নেই বলে তারা সাজাপ্রাপ্ত নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে চান।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনকালীন সরকার শেখ হাসিনা সরকার। সেই সরকারের অধীনে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে। তাই নির্বাচন বানচাল ও বন্ধর হুমকি না দিয়ে ভালোবাসা অর্জন করে জনগণের ম্যান্ডেট আদায় করতে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করতে হবে। তারা অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংল্যান্ড ও জামার্নির মতো রাষ্ট্র আজ কুপোকাত হয়ে পড়েছে। ইংল্যান্ড সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য দুই বেলা রেশনিং চালু করেছে। সেখানে বাংলাদেশের জনগণ তিন বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। তারপরও বিএনপি-জামায়াত অপশক্তি অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানুষকে সঠিক তথ্য জানাতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, সংসদ সদস্য নিজাম উদ্দিন, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন প্রমুখ।

দুপুর সাড়ে ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।

নওজোয়ান মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নওগাঁ সার্কিট হাউসে সম্মেলনে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল পর্ব শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউন্সিল পর্ব চলছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com