বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসীন রোমান।
রবিবার (২০ নভেম্বর) বিকালে রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রতি পরিবারকে ৩০ কেজি চাল ও ২টি করে কম্বল তুলে দেন।
রাঙ্গামাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় স্বেচছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: শাহজাহান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে তাদের সান্ত্বনা প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা প্রদান করে বলেন, দুর্যোগ কখন আসে কেউ বলতে পারে না। তাই দূর্যোগকে ধৈর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। এই দুর্যোগ মুর্হুতে ভেঙ্গে পড়লে হবে না। নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় পরিবারগুলোর সাথে আছে আগামীতেও থাকবে।