বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : অনেক সরকার এলো গেলো, এর আগে পার্বত্য অঞ্চলে শান্তির পরিবেশ কোনো সরকারই করে যায়নি। ৯৭ সালের ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পেরেছিলেন অশান্ত পার্বত্য অঞ্চলকে শান্ত করতে। কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই পার্বত্য অঞ্চলে শান্ত পরিবেশ ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (২৬ নভেম্বর) রাঙ্গামাটি জেলার দুর্গম রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত বাঙ্গালহালিয়া সরকারি কলেজের একাডেমিক ভবন ৯৫ লক্ষ টাকা, আইসিটি ভবন ৮০ লক্ষ টাকা, ছাত্রাবাস ৯০ লক্ষ টাকা, সীমানা প্রাচীর ৫৫ লক্ষ টাকা ও শহীদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন এবং রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ৭০ লক্ষ টাকার বাস্তবায়িত বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ ও বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের দুই তালা ভবন উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান, ৪০ লক্ষ টাকার ডাক বাংলা পাড়া অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক উঃ খেমাচারা মহাথের, নির্মাণ ৩০ লক্ষ টাকার আগাপাড়া অনাথ আশ্রমের ভবন নির্মাণ ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম চৌধুরী,রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাস,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া, বাঙ্গালহালিয়াা ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক- সামাজিক নেত্রীবৃন্দ প্রমুখ।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, সকল ধর্মের কল্যাণে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই পার্বত্যবাসীর চিন্তার কিছুই নেই।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ সকল প্রকার উন্নয়নমূলক কাজ করে সব ধর্মের ঐতিহ্য রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে করে পার্বত্য এলাকায় সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও চলমান থাকবে।
দুপুরে ডাকবাংলা পাড়া নবনির্মিত বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন, উপ সংরাজ ভদন্ত ঞানুতারা মহাথের, ভদন্ত ঞানাওয়াইসা মহাথের, ভদন্ত পামোখা মহাথের, ভদন্ত নাগাওয়াইসা মহাথের, ভদন্ত পঞঞাদীপা মহাথের, ভদন্ত খেমাচারা মহাথের।
পরে ডাক বাংলা পাড়া বৌদ্ধ বিহার নির্মাণে বরাদ্দ দেওয়ায় উৎসর্গ অনুষ্ঠানে সংঘ প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে স্বর্ণের নৌকা উপহার প্রদান করেন।