বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খাজা খান জাহান আলী হকার্স মার্কেটে আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : খুলনার বড় বাজার এলাকার খাজা খান জাহান আলী হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

ক্লে রোডে অবস্থিত ওই মার্কেটে বুধবার (৭ডিসেম্বর)  রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘন্টা প্রচেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।এ সময় মার্কেটের তিনটি দোকান আগুনে পুড়ে যায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বয়রা স্টেশন নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে দুইটি ও খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাজা খানজাহান আলী হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মোস্তফা পাটোয়ারীর দোকান ও গোডাউনে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদরের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়েছে।এর মধ্যে রয়েছে একটি কসমেটিকের দোকান, একটি তারের দোকান ও একটি  রঙের দোকান। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে  জানাতে পারেনি সার্ভিসের এ কর্মকর্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com